২০ জুলাই প্লেস্টেশনে আসছে পিকক

১৫ জুলাই, ২০২০ ০২:৫০  
এনবিসি ইউনিভার্সালের নতুন স্ট্রিমিং সেবা পিকক বুধবার যুক্তরাষ্ট্রজুড়ে চালু হচ্ছে। তবে শিগগিরই সেবাটি বিভিন্ন ডিভাইসের জন্য উন্মুক্ত করা হবে। খবর এনগ্যাজেট। প্রথমদিকেই আগামী ২০ জুলাই প্লেস্টেশন ৪ এবং প্লেস্টেশন ৪ প্রোতে পিকক পাওয়া যাবে। বিনামূল্যে, ৫ ডলারে এবং ১০ ডলার সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। পিএস৪, এনবিসি ইউনিভার্সালের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, ক্রোমকাস্ট এবং এলজি ও ভিজিও টেলিভিশনে সেবাটি পাওয়া যাবে। প্রিমিয়ার লিগ ম্যাচ, শোটাইম, সিবিসি এবং সিডব্লিউসহ নিজেদের সকল কনটেন্ট দেখাবে সেবাটি। ডিবিটেক/বিএমটি